English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯ ১১:২০
সূত্র:

সোমবার মার্কিন দূতাবাস বন্ধ

সোমবার মার্কিন দূতাবাস বন্ধ

আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে আগামীকাল সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।

রোববার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

আমেরিকান সৈনিক দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন।