English Version
আপডেট : ১০ নভেম্বর, ২০১৯ ১১:৪৪
সূত্র:

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে খুলনা ও পটুয়াখালীতে নিহত ২

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে খুলনা ও পটুয়াখালীতে নিহত ২

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় খুলনা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার। পরে ভোররাত সাড়ে পাঁচটার দিকে এটি বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় আঘাত হানে। প্রায় একই সময় এটি বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলীয় জেলাগুলোতেও আঘাত হানে।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখনও পর্যন্ত সারাদেশে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খুলনার দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছচাপা পড়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জে আরও একজনের গাছের নিচে চাপা পড়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায় নি।

এদিকে চুনো নদীর পানি বেড়ে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন লাগোয়া জতীন্দ্রনগর এলাকার রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে । আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, ‘বুলবুল’ বর্তমানে খুলনা ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে (২২.০ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে