English Version
আপডেট : ৮ নভেম্বর, ২০১৯ ০৮:৩৪
সূত্র:

নতুন সড়ক আইন বাস্তবায়নে ফের সময় বাড়ল

নতুন সড়ক আইন বাস্তবায়নে ফের সময় বাড়ল

নতুন সড়ক আইন বাস্তবায়নে আরও সাতদিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নতুন আইন কার্যকর নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহনের নতুন আইন কার্যকর করার আগে এক সাপ্তাহ সময় বাড়ানো হয়েছিলে। যাতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। মূলত কঠোর আইন প্রয়োগের আগে আরও সময় দেওয়া প্রয়োজন। তাই তাদের সচেতনতা বাড়াতে আরও এক সাপ্তাহ সময় বাড়ানো হলো। এরপর থেকে আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। এছাড়া এ আইনের বিধি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, নতুন এই সড়ক আইন প্রয়োগের আগে সবকিছু শেষ করেই মাঠে নামতে হবে। এ জন্য নগরের ফুটপাতসহ পার্কিংয়ে শৃঙ্খলা ফেরানোর কাজ শুরু হয়েছে।

এক প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্য দল নিয়ে এখন ভাবছি না। আওয়ামী লীগে যারা অনুপ্রবেশকারী, তাদের নিয়ে আমরা বেশি ব্যস্ত। দেশে যেসব রাষ্ট্রদূত আছেন, বিকেলে তাদের সঙ্গে কথা হবে।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে, অভিযোগ করে, কী অভিযোগ করেছে, সে কথা আমাদের শুনতে বলে।