English Version
আপডেট : ৪ নভেম্বর, ২০১৯ ১১:৫১
সূত্র:

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ নভেম্বর) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে তিন ম্যাচের এ সিরিজের এগিয়ে থাকল বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল ১৪৯ রান। হাতে ৭ উইকেট রেখে মুশফিকের ৬০ রানের উপর ভর করে লক্ষ্যে পৌছায় বাংলাদেশ।

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। পারিবারিক কারণে তামিম ইকবালও খেলছেন না এই সিরিজে। সব মিলে এই সিরিজ কঠিন চ্যালেঞ্জ ছিলো টাইগারদের জন্য।তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই তুলে নিল ঐতিহাসিক জয়।এর আগে টি-টোয়েন্টিতে প্রতিবেশী দেশটিকে কখনো হারাতে পারেনি টাইগাররা।