English Version
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৯ ০৬:৪৭
সূত্র:

দেশব্যাপী অভিযান অব্যাহত রাখার নির্দেশ

দেশব্যাপী অভিযান অব্যাহত রাখার নির্দেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কৌশলগত কমিটির এক সভা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান ও ‘জিরো টলারেন্স’ নীতি তুলে ধরা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে ও এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে গণ সচেতনতামূলক প্রচারণা চালাতে নির্দেশনা দেয়া হয়।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবগণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের মহাপরিচালকগণ এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) ও অতিরিক্ত আইজিপি (এসবি) উপস্থিত ছিলেন।