English Version
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৯ ১৪:৫৫
সূত্র:

যুবলীগ চেয়ারম্যানের পা ধরে সালামের ছবি ভাইরাল

যুবলীগ চেয়ারম্যানের পা ধরে সালামের ছবি ভাইরাল

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, সড়কের ওপর কালো প্যান্ট আর নীল চেক শার্ট পরে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক চৌধুরী। আর তিনজন ছেলে তার পা ধরে সালাম করছেন। আরও একজনকে সালাম করতে এগিয়ে যেতে দেখা যাচ্ছে।

তবে পা ধরে সালাম করা ওই যুবকদের চেহারা দেখা না যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা যুবলীগের নেতাকর্মী হবেন।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীমসহ অনেকেই।

যুবলীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর থেকে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে।

তার আলোকে ইতিমধ্যেই ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা ছাড়াও তার বিদেশে যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।