English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৯ ১১:০৫
সূত্র:

আবরার হত্যায় মার্কিন রাষ্ট্রদূত হতবাক

আবরার হত্যায় মার্কিন রাষ্ট্রদূত হতবাক

গত রবিবার রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের পিটুনিতে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের নিহতের ঘটনায় হতবাক ও মর্মাহত হয়ে সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি সমবেদনা প্রকাশ করেন। 

মিলার লিখেছেন, ‘বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মতপ্রকাশের স্বাধীনতা যেকোনো গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’