English Version
আপডেট : ৬ অক্টোবর, ২০১৯ ১৬:৩৯
সূত্র:

যুবলীগ থেকে বহিস্কার সম্রাট, কার্যালয়ে অভিযান

যুবলীগ থেকে বহিস্কার সম্রাট, কার্যালয়ে অভিযান

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে।সেইসঙ্গে যুবলীগের সহসভাপতি সম্রাটের সহযোগী আরমানকেও বহিস্কার করা হয়েছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। 

এদিকে সম্রাটের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার ভোরে কুমিল্লায় গ্রেফতার হওয়া সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুর ১টা ৩৮ মিনিটে তার কার্যালয় যায় র‌্যাবের একটি দল। এ সময় তারা ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। 

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চলছে।

এর আগে রোববার ভোরে  কুমিল্লার চৌদ্দগ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে সম্রাটকে তার সহযোগী ক্যাসিনো আরমানসহ গ্রেফতার করা হয়। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।