English Version
আপডেট : ৬ অক্টোবর, ২০১৯ ১১:২০
সূত্র:

ভারতে গেল আরও ৪৫ টন ইলিশ

ভারতে গেল আরও ৪৫ টন ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। সে লক্ষ্যে গতকাল (৫ অক্টোবর) রাত ১০ টার দিকে ১০টি ট্রাকে করে এই ৪৫ টন ইলিশ রফতানি করা হয়।

এ নিয়ে ৩ দফায় ১২৬ টন ইলিশ রফতানি করা হলো ভারতে। বাকি ৩৭৪ টন ইলিশ আগামী ১০ অক্টোবরের মধ্যে রফতানি করা হবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

রফতানি করা প্রতিকেজি ইলিশের দাম ধরা হয়েছে ৬ ডলার অর্থাৎ ৫১০ টাকা করে। অন্যদিকে ভারতে তা ১৪০০-১৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা যায়। এমনকি সাতজনে মিলে একটি ইলিশ কিনছে এমনটাও শোনা গেছে।