English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৯ ১৮:০৩
সূত্র:

ফোন করে শেখ হাসিনার চিকিৎসার খোঁজ নিলেন ইমরান খান

ফোন করে শেখ হাসিনার চিকিৎসার খোঁজ নিলেন ইমরান খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খান।

বুধবার (০২ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী টেলিফোন করে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন।

শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।