English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ২২:২৪
সূত্র:

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জোটের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সংগঠনের সহ-সভাপতি রোকেয়া প্রাচী, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অভিনয়শিল্পী তানভীন সুইটি, মাজনুন মিজান, পারুল আক্তার লোপা, হাবিবুল্লাহ রিপন, রবিউল ইসলাম রবি, কণ্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অরুণ সরকার রানা বলেন, ১৯৭১ এর পরাজিত শক্তি ও ৭৫’র ঘাতকরা আজও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে, আমাদের মধ্যে ঢুকে কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে, যেমনটি করেছিল জেনারেল জিয়া ও খন্দকার মোস্তাক।

রোকেয়া প্রাচী বলেন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন মানে বাঙালি জাতির উন্নয়নের দিন। জননেত্রী শেখ হাসিনা জন্মেছিলেন বলেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলেই ভিক্ষুকের জাতি থেকে উন্নয়নশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি। শেখ হাসিনা বাঙালি জাতির অহঙ্কার।

তানভীন সুইটি বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন শেখ হাসিনার। ৭৫’র পর যে ক’জন প্রধানমন্ত্রী হয়েছেন তারা দেশের উন্নয়নের জন্য কোনো অবদানই রাখতে পারেননি। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের চেহারাকে পাল্টিয়ে দিয়েছেন। তাকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করা হয়। স্বয়ং সৃষ্টিকর্তার কৃপায় তিনি বেঁচে আছেন। তাই আসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করি।