English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৩৬
সূত্র:

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাস্থল লোটে নিউইর্য়ক প্যালেসে এসে সাক্ষাৎ করেন বিল গেটস। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইর্য়ক সফরে রয়েছেন প্রধানমন্ত্রী।

এ সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।