English Version
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:১২
সূত্র:

রোমান সানাকে নিজ হাতে মিষ্টি খাওয়ালেন প্রধানমন্ত্রী

রোমান সানাকে নিজ হাতে মিষ্টি খাওয়ালেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র‍্যাংকিং টুর্নামেন্টের এককে স্বর্ণপদক জয়ী মো. রোমান সানাকে মিষ্টিমুখ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে লাল-সবুজের এই তীরন্দাজকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি আর্চারি ক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জে. (অব.) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।