English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪৯
সূত্র:

আ’লীগ নেতাকর্মীদের আরো দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

আ’লীগ নেতাকর্মীদের আরো দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশে যে দল সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে, মানুষের কল্যাণে কাজ করে। যাদের আন্দোলন সংগ্রামের ফলে স্বাধীনতা, সেই দল ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা জোর করে ক্ষমতা দখল করে, দেশের প্রতি তাদের দায়িত্ব না থাকলেও আওয়ামী লীগের রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর হাতেগড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা ধরে রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নিয়মিত সম্মেলনের মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখতে হবে। জাতির পিতার আদর্শে দলের প্রতিটি কর্মীকে দেশে ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল, এ সংগঠন নিবেদিত প্রাণ হয়ে দেশের জন্য কাজ করছে। এক দশকে বাংলাদেশ যা অর্জন করেছে তা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদা পেয়েছে। এখন দেশ নিয়ে সারা বিশ্বের আগ্রহ তৈরি হয়েছে।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে উপস্থিত রয়েছেন- সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সম্পাদক, সম্পাদক এবং কার্যনির্বাহী সংসদের সদস্যরা।