English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৪১
সূত্র:

ডিএনসিসির ৩০৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিএনসিসির ৩০৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

২০১৯-২০ অর্থবছরের জন্য ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে থেকে ১ হাজার ২৩৪ কোটি ৬৩ লাখ টাকা বেশি। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট ১ হাজার ৮২২ কোটি ৬৩ লাখ টাকা বেশি।

নতুন এ বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বাজেট ধরা হয়েছে ৪৯ কোটি ৩০ লাখ টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বরাদ্দ থেকে ১৮২ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে এ খাতের সংশোধিত বাজেট বরাদ্দ ১৭ কোটি ৫০ লাখ টাকা।

মশা নিয়ন্ত্রণে যন্ত্রপাতিতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতির জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ কোটি টাকা। এ খাতে ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বরাদ্দ ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এ খাতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে ২৫ শতাংশ।

নতুন এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছর থেকে ৩১৩ কোটি ৪০ লাখ টাকা বেশি।