English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৪২
সূত্র:

দেশে ফিরেছেন ৬২ শতাংশ হাজি

দেশে ফিরেছেন ৬২ শতাংশ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ শতাংশ অর্থাৎ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের মধ্যে ৭৮ হাজার ৭০৮ জন হাজি দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি ও সৌদি এয়ারলাইন্সের ১১৪টি সর্বমোট ২১৮টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। বর্তমানে সৌদি আরবে দেশে ফেরার জন্য অপেক্ষমান হাজিদের মধ্যে ২২ শতাংশ মদিনায় ও অবশিষ্ট ১৬ শতাংশ মক্কায় অবস্থান করছেন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে মোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। এরপর ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ১৭ আগস্ট। আগামী ১৫ সেপ্টেম্বর এ ফ্লাইট শেষ হবে।