English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯ ১২:০৯
সূত্র:

বিমানের মদিনা ফ্লাইট শুরু হচ্ছে আজ

বিমানের মদিনা ফ্লাইট শুরু হচ্ছে আজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা-ঢাকা নিয়মিত ফ্লাইট শুরু হচ্ছে বুধবার (২৮ আগস্ট) থেকে। রুট সম্প্র্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বিমান। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এ রুটে ফ্লাইট চালাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসসহ ২৭১ আসনের ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে মদিনা রুটে সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকে ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকিট কেনা যাবে।