English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯ ১০:০০
সূত্র:

বুকের হাড় না কেটে হার্টের অপারেশন

বুকের হাড় না কেটে হার্টের অপারেশন

বুকের হাড় না কেটে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে সফলভাবে হার্টের অস্ত্রোপচার করা হয়েছে। 

রবিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ডা. আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে স্বাস্থ্যখাতের আধুনিক চিকিৎসা পদ্ধতি মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) করা হয়।

মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে এ পদ্ধতি এরই মধ্যে সাফল্য লাভ করেছে। ক্রমেই এ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণকারীর সংখ্যা বেড়ে চলেছে। ডা. আশ্রাফুল হক সিয়াম বলেন, এই পদ্ধতিতে বুক না কেটে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে হার্টের অস্ত্রোপচার করা হয়। এতে রোগীর আতঙ্ক, ঝুঁকি, ব্যথা ও সময় কমের পাশাপাশি খরচও কম হয়। এছাড়াও অস্ত্রোপচারের পরদিনই রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে পারেন।