English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯ ০৬:০৯
সূত্র:

চিরচেনা রূপে ফিরছে ঢাকা

চিরচেনা রূপে ফিরছে ঢাকা

নিজের সেই পুরোনো রুপে ফিরছে রাজধানী ঢাকা। ঈদ শেষে জীবিকার টানে এরই মধ্যে ফিরতে শুরু করেছে মানুষ। গত কয়েক দিনের তুলনায় শনিবার (১৭ আগস্ট) ঢাকার সড়কের চেহারা ছিল অনেকটাই আলাদা। সকাল থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের ছোট ছোট জটলা দেখা গেছে।

রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট ও বিজয় সরণি, মহাখালী ও বনানী ঘুরে ব্যস্ত ঢাকার পুরোনো রুপ দেখা গেছে।

ঈদে যারা ঢাকায় ছিলেন, গত কয়েকটা দিন ঘোরাফেরা করেছেন স্বাচ্ছন্দ্যে। ফাঁকা রাস্তায় ছিল না নিত্য যানজটের দুর্ভোগ। তবে, ধীরে ধীরে সে রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। দেশের নানা প্রান্ত থেকে ঈদ শেষে রাজধানীতে ছুটে আসছেন কর্মজীবী মানুষজন।

অনেকেই বলছেন, শনিবার (১৭ আগস্ট) থেকে বেসরকারি অফিস শুরু হলেও, মূলত রোববার (১৮ আগস্ট) থেকেই পুরোদমে কর্মব্যস্ত হয়ে পড়বে ঢাকা।