English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৯ ১৫:৪১
সূত্র:

১ আগস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা সিএনজি স্টেশন

১ আগস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা সিএনজি স্টেশন

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বসাধারণের সুবিধার্তে সব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম ১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে।

মঙ্গলবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।     এরআগে ঈদের আগে সাত দিন ও পরের তিন দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে অনুরোধ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।