English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৯ ১১:১৩
সূত্র:

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শনিবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, কাঁঠালবাগানের ঢালে এফ হক টাওয়ার নামক একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওই ভবনে আগুন লাগে। পরে খবর পেয়ে ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ধারণা করা হচ্ছে, ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।