English Version
আপডেট : ১৬ জুলাই, ২০১৯ ১৬:১৭
সূত্র:

রংপুরেই হচ্ছে এরশাদের দাফন

রংপুরেই হচ্ছে এরশাদের দাফন

রংপুরের জাতীয় পার্টির নেতা-কর্মীদেরই জয় হলো। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন রংপুরেই করা হচ্ছে। স্থানীয় নেতা-কর্মীরা এরশাদের লাশবাহী গাড়িটি ঘিরে রেখে পল্লি নিবাসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের নেতৃত্বে রয়েছেন রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

এরশাদের চতুর্থ নামাজে জানাজা শেষে এরশাদের মরদেহ ঘিরে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এরশাদের ছোটভাই এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এসময় ঢাকায় লাশ ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে জানাজা মাঠ থেকে বেরিয়ে আসেন। এরপর স্থানীয় নেতা-কর্মীরাই লাশবাহী গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নেন।

এর আগে, আজ দুপুর সোয়া ১২টায় এরশাদের মরদেহ রংপুরে নিয়ে আসা হয়। উপচে পড়া ভিড়ের মাঝে শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। নিজ দলের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন ব‍্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।