English Version
আপডেট : ১৫ জুলাই, ২০১৯ ১২:০০
সূত্র:

আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আজ ৩১ আষাঢ়। বর্ষার এ মাসটির প্রথম ১০ থেকে ১৫ দিন বৃষ্টির দেখা মেলেনি। বরং চলছিল তীব্র দাবদাহ। তবে মাসটির অর্ধেক সময় তার চিরাচরিত রূপ ধারণ করেছে।

দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও টানা ১০ দিনের বেশি সময় ধরে চলছে বৃষ্টি। নদী-নালা, খাল-বিল, পুকুর, মাঠ-ঘাটে থৈ থৈ করছে পানিতে।

সোমবারও (১৫ জুলাই) রাজধানীর আকাশ মুখ ভার করে আছে। সকাল ৭টা নাবাজতেই চারপাশ অন্ধকার হলেও বৃষ্টি নামেনি। তবে সেই অন্ধকার এখনও কাটেনি। ফলে যেকোনো সময় নামতে পারে অঝোরে বৃষ্টি।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বর্ষাকাল চলছে, এরকম আবহওয়াই অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে কিছু কিছু জায়গায় মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছারা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এখনও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।