English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৯ ১৫:২৪
সূত্র:

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর মিডিয়া ব্রিফিং সোমবার

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর মিডিয়া ব্রিফিং সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তার পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে আগামী সোমবার (৮ জুলাই) মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় মিডিয়া ব্রিফিং শুরু হবে।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত ১ জুলাই বেইজিং যান প্রধানমন্ত্রী। সফর শেষে আজ শনিবার (৬ জুলাই) তিনি দেশে ফিরছেন।

চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়ে যোগদান করেন এবং ‘কোঅপারেশন ইন দি প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা এবং বেইজিং এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত ৯টি চুক্তি স্বাক্ষর হয়।