English Version
আপডেট : ২ জুন, ২০১৯ ১২:০৮
সূত্র:

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার আগে পবিত্র ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার ছোট বোন শেখ রেহানাও ওমরাহ পালন করেন।

রবিবার সকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন। সেখানে মহানবী (স.) এর রওজা জিয়ারত করবেন। রাতে মদিনা থেকে মক্কা ফিরবেন তিনি।

রবিবার দিবাগত রাতেই প্রধানমন্ত্রী মক্কা থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। টানা ১২ দিনের সরকারি সফর শেষে শনিবার প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা। এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।