English Version
আপডেট : ১১ মে, ২০১৯ ১৪:৫৮
সূত্র:

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ মে

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ মে

ঈদে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ মে থেকে। সেদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে, যা আসন থাকা সাপেক্ষে বিক্রি হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৭ মে থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। ভাড়া বেশি না নেওয়ার জন্যও আলোচনা হয়েছে।  সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হবে।

তিনি আরো জানান, প্রতিবছরের মতো এবারও গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হবে।

রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে।’  এইচএস