English Version
আপডেট : ৫ মে, ২০১৯ ১৪:৩২
সূত্র:

সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু সোমবার

সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু সোমবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে চাঁদ পর্যবেক্ষক কমিটি। শনিবার আকাশে রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আজ রোববার ১৪৪০ হিজরির শাবান মাসের ৩০ দিন পূর্ণ হলো।  ফলে আগামীকাল সোমবার (৬ মে) থেকে রোজা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

সৌদি আরবের সুপ্রিমকোর্ট শনিবার সন্ধ্যায় জানান, ১৪৪০ হিজরির রমজানের চাঁদ সৌদির কোথাও দেখা যায়নি। সুপ্রিমকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার সন্ধ্যায় আরেকটি অধিবেশন করবেন।

এ বছর উত্তর গোলার্ধের দেশগুলোতে যেসব মুসলিম রোজা রাখবেন তাদেরকে গ্রীষ্মের দীর্ঘ সময় রোজা রাখতে হবে। কারণ এ সময়ে সেখানে দিনের পরিধি অনেক বড়। বিশ্বে ১৫০ কোটিরও বেশি মুসলিম। তারা এবার যথাযথ সম্মানের সঙ্গে পবিত্র রোজা পালন করবেন।

রমজান মুসলমানদের জন্য পবিত্র। কারণ ঐতিহ্যবাহী এ মাসে নবী মুহম্মদের (সা.) ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল।

পবিত্র রমজান মানুষের ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির দিকদর্শন আল কোরআন নাজিলের মাস। এই মাহে রমজানে শুধু কোরআন শরিফই নয়, অন্য আসমানি কিতাবও নাজিল হয়েছে।