English Version
আপডেট : ৫ মে, ২০১৯ ১৩:৪১
সূত্র:

চলে গেছে ফণী, আবার বাড়বে তাপমাত্রা

চলে গেছে ফণী, আবার বাড়বে তাপমাত্রা

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বৃষ্টিপাতের কারণে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দুই-তিন দিন তাপমাত্রা এক লাফে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসে।

তবে আজ রবিবার থেকে আগামী কয়েক দিন আবারও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার সকালে ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামী কয়েক দিন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।