English Version
আপডেট : ৪ মে, ২০১৯ ১৭:৪০
সূত্র:

ফণীতে বড় ধরনের ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

ফণীতে বড় ধরনের ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট মারাত্মক ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করেছে। এতে করে বড় ধরনের ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই বার্তায় আরও হয়, এর আগে ফণীর আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

সভায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতি বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।