English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯ ১০:৩৪

গুগল ডুডলে বাংলা নববর্ষ

অনলাইন ডেস্ক
গুগল ডুডলে বাংলা নববর্ষ

গুগল ডুডলে ফুটে উঠেছে বাংলা নববর্ষ। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেই সঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাঙলা সংস্কৃতির অংশ।

গুগলের হোমপেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা– ই ডুডল।