English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯ ০৭:৫৮
সূত্র:

সৌদিতে বিমান বাহিনী প্রধানের সফর

সৌদিতে বিমান বাহিনী প্রধানের সফর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সাত দিনের এক সরকারী সফরে সৌদি আরব রয়েছেন। 

সৌদি আরব অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল রোইয়ালি এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার লে. জেনারেল প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুলাজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।   সাক্ষাৎকালে তারা পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও সফরকালে তিনি রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমী এবং আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। 

এই পরিদর্শনের মাধ্যমে সৌদি আরবের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য যে, নয় এপ্রিল সৌদি আরব সফরে আসেন বিমান বাহিনী প্রধান। এবং আগামী পনের এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন বলে বিমান বাহিনী সূত্র জানিয়েছে।