English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৯ ১৪:৫১
সূত্র:

হজ নিবন্ধনের সময় বাড়ালো

হজ নিবন্ধনের সময় বাড়ালো

হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৮ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। 

এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি আছে। ইতোপূর্বে আহ্বানকৃত ২২ হাজার ৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে চলতি বছর হজ পালন করতে আগ্রহী ব্যক্তিদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন [email protected]; [email protected] ই-মেইলে অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সব ব্যক্তিকে আগামী ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।