English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৯ ১৫:৪০
সূত্র:

লাল বাসে করে গণভবনে যাবেন ডাকসু নেতারা

লাল বাসে করে গণভবনে যাবেন ডাকসু নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাল বাসে করে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। শনিবার বিকাল ৪টায় গণভবনে যাবেন ভিপি নুরসহ নেতারা।

নেতাদের মধ্যে রয়েছেন- হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন।

এবিষয়ে ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।

ঢাবির পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, ‘আটটি বাস এবং পাঁচটি মিনিবাস তৈরি রাখা হয়েছে। আমরা ৫০০ জনের পরিবহনের ব্যবস্থা করে রেখেছি। প্রয়োজন হলে আরও দেওয়া হবে। আমরা ১২টার মধ্যে সব বাস রেডি রেখেছি।

ভিসির কার্যালয়ের সামনে সব বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।