English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৯ ১৩:৩৭
সূত্র:

প্রধানমন্ত্রী দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করবেন। 

সকাল ১০টায় চারলেন বিশিষ্ট এই সেতুটি উদ্বোধন করবেন তিনি।

এ ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূলতায় একটি চারলেন ফ্লাইওভার এবং ঢাকা-সিলেট মহাসড়কে লতিফপুরে একটি রেলওয়ে ওভারপাসও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।