English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৯ ১৬:১৪
সূত্র:

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর শোক

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর শোক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় হতাহতদের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী গুলি চালিয়ে বহু লোকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার জুমার নামাজ আদায়কালে নিউজিল্যান্ডে একাধিক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: বাসস