English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৯ ১২:২০
সূত্র:

শিশুকে আনন্দ দিয়ে পড়াতে হবে : প্রধানমন্ত্রী

শিশুকে আনন্দ দিয়ে পড়াতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার জন্য শিশুদের অতিরিক্ত চাপ দেওয়া উচিৎ নয়। তাদের ভয় দেখিয়ে কখনো লেখাপড়া শেখানোর চেষ্টা করা যাবে না। খেলার ছলে, আনন্দ দিয়ে তাদের শিক্ষা দিতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকাল ১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষা পদক বিতরণ করেন।

শেখ হাসিনা বলেন, অনেক সময় শিশুদের চেয়ে তাদের মা-বাবা ও অভিভাবকদের মধ্যে বেশি প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অভিভাবকদের খেয়াল রাখতে হবে, শিক্ষাটাকে শিশুরা যাতে আপন করে নিতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন এসএসসি পরীক্ষা দিতে গেলে মনের মধ্যে ভীতি কাজ করতো। না জানি বোর্ডের পরীক্ষা কি? এমন একটা আতঙ্ক কাজ করতো। কিন্তু এখনকার শিশুরা আর ভয় পায় না। তারা ছোটবেলা থেকেই বোর্ড পরীক্ষা দিতে পারছে।