English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১৫:১১

ঘণ্টাখানেকের মধ্যেই সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে কাদেরকে

অনলাইন ডেস্ক
ঘণ্টাখানেকের মধ্যেই সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে কাদেরকে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিতে চাইলে এখনই উপযুক্ত সময়। তাকে সিঙ্গাপুরে নেয়ার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের প্রস্তুতি সাপেক্ষে তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নেয়া হবে।

কনক কা‌ন্তি বড়ুয়া ব‌লে‌ন, আমরা সিন্ধান্ত নি‌য়েছি। আগামী এক ঘণ্টার ম‌ধ্যে তা‌কে সিঙ্গাপুর নি‌য়ে যাওয়া হ‌বে। আমা‌দের পক্ষ থে‌কে সব ধর‌নের প্রস্ততি নেয়া হ‌য়ে‌ছে। এখন সিঙ্গাপু‌রের টিম যখন চা‌বে তা‌কে নি‌য়ে যা‌বে। স‌র্বোচ্চ এক ঘণ্টা সময় লাগ‌বে।

এদিকে রোববার সকাল থেকে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তাকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে।

এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়লে স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।