English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১৫:০৬
সূত্র:

ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেবী শেঠীর

ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেবী শেঠীর

ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দ্রুত সময়ের মধ্যে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

সোমবার দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রোববার (০৩ মার্চ) ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাঁকে। এনজিওগ্রামে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে একটি ব্লক অপসারণের কথাও জানিয়েছিলেন চিকিৎসকরা।