English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১০:৫৯

আইসিইউতে ওবায়দুল কাদের, হার্টে ব্লক

অনলাইন ডেস্ক
আইসিইউতে ওবায়দুল কাদের, হার্টে ব্লক

গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার হার্টে ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।   মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।

এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়েছে। ব্লক সারানোর জন্য বোর্ড বসেছে।

জানা গেছে, এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হতে পারে। ওবায়দুল কাদের সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।