English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৩৭
সূত্র:

ঢাকায় ৪.১ মাত্রার মৃদু কম্পন অনুভূত

ঢাকায় ৪.১ মাত্রার মৃদু কম্পন অনুভূত

রাজধানী ঢাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিট ২ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

গাজীপুরের কাছে এর উৎপত্তিস্থল বলেও জানান তিনি।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।