English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৪৭
সূত্র:

ছিনতাইয়ের চেষ্টা : শাহ্ আমানতে বিমানের জরুরি অবতরণ

ছিনতাইয়ের চেষ্টা : শাহ্ আমানতে বিমানের জরুরি অবতরণ

বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। নিরাপত্তাকর্মীরা এটি ঘিরে রেখেছেন। বিমানটি আজ রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঢাকা থেকে উড্ডয়নের পরে বিভিন্ন কারণে পাইলটের মনে হয় উড়োজাহাজটি ছিনতাইয়ের আশঙ্কা আছে। এ কারণে শাহ্ আমানতে এটি জরুরি অবতরণ করে।

উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি কেউ একজন বলে এক যাত্রীর বরাতে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে  চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিলো।

ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।

সূত্রটি জানায়, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনও ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন।