English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:৪৫
সূত্র:

আগামী ৬ মে শুরু হতে পারে রমজান

আগামী ৬ মে শুরু হতে পারে রমজান

আগামী ৬ মে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান। আগামী ৫ মে শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা।   রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাসের দিন গণনা। আর এই চাঁদ দেখার মাধ্যমেই সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা ইসলামের রীতি অনুযায়ী পুরো রমজান মাসব্যাপী রোজা রাখে। ঋতু ও দিনের হিসেব বলছে, এবার রমজান মাসের শুরুর দিকে মুসলিম উম্মাহ ১৩ ঘণ্টা ১০ মিনিট রোজা পালন করতে হতে পারে এবং শেষ দিকে ১৩ ঘণ্টা ৪০ মিনিটে গিয়ে দাঁড়াবে এবারের রোজার সময়।

সংযুক্ত আরব আমিরাতের আকাশ গবেষণা প্রতিষ্ঠান সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সাইন্স জানায়, ৫ মে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে উদিত হবে পবিত্র রমজান মাসের চাঁদ। ঐ দিন দুপুরের পর রমজান মাসের চাঁদ উদিত হলেও সে দিন বিকেলে তা দেখা যাবে না।

উল্লেখ্য যে, সাধারণভাবে মুসলিমেরা জ্যোতিবিজ্ঞানের গবেষণার চেয়ে খালি চোখে চাঁদ দেখে রোজা পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। যদিও রোজা ও রমজানের তারিখ প্রযুক্তির কল্যাণে খালি চোখে চাঁদ দেখার আগেই নির্ধারণ হয়ে যায়।