English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩১
সূত্র:

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার: কাদের

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার: কাদের

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় তিগ্রস্তদের সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্তানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী বলেন, এ ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ।

তিনি বলেন, আগুন পুরোপুরি নেভেনি। কিছু কিছু জায়গায় এখনও জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়।