English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৪৯
সূত্র:

'ডিএমপি এখন মানুষের মনে জায়গা করে নিয়েছে'

'ডিএমপি এখন মানুষের মনে জায়গা করে নিয়েছে'

মানুষের মনে জায়গা করে নেয়ার চেষ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সফল বলে মন্তব্য করেছেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

বুধবার দুপুরে ডিএমপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপির হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি বলেন, 'মানুষের মন জয়ের চেষ্টা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে লড়াই চলবে। মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্সে কাজ করবে পুলিশ। জনতা ও পুলিশের যে ঐক্য সৃষ্টি হয়েছে এর মাধ্যমে মাদক ও সন্ত্রাস অচিরেই বন্ধ করা যাবে।'

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, 'জনগণের সেবক হিসেবে আগামী দিনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে প্রিয় নগরীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।'

আচার, ব্যবহার, কাজ দিয়ে মানুষের আস্থা অর্জন করবে পুলিশ প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধন শেষে ডিএমপি হেডকোয়ার্টার থেকে একটি র‍্যালি বের করা হয়।