English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৪৭
সূত্র:

সেনা প্রধানের সঙ্গে ভারতের বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

সেনা প্রধানের সঙ্গে ভারতের বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্রর সিং ধানোয়া।   মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।