English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:২১
সূত্র:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হলেন শেখ তন্ময়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হলেন শেখ তন্ময়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময়কে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন বিদায়ী সরকারের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। অপরদিকে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজী। বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথম সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব বিরোধীদলের হাতে দেওয়া হলো।

রবিবার সংসদে এই দুই সংসদীয় কমিটিসহ সংসদ ও মন্ত্রণালয় বিষয়ক ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।রবিবার (১০ ফেব্রুয়ারি) সংসদ নেতার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে প্রস্তাবগুলো ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। এনিয়ে মোট ৩৪ টি কমিটি গঠন করা হলো।