English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৬
সূত্র:

বিরোধ মেটাতে এবার চারদিনের বিশ্ব ইজতেমা

বিরোধ মেটাতে এবার চারদিনের বিশ্ব ইজতেমা

এবারের বিশ্ব ইজতেমা চারদিন ধরে অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।   মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। বৈঠকে তাবলীগের মাওলানা সা’দ এর অনুসারী সৈয়দ ওয়াসিফ ইসলাম ও অপর পক্ষের মাওলানা জুবায়েরসহ তাবলীগের লোকজন উপস্থিত ছিলেন।

বিবদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষ করে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন এবারের ইজতেমা একদিন বাড়িয়ে চারদিন অনুষ্ঠিত হবে। ইজতেমায় প্রথম দুইদিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দুইদিন পরিচালনা করবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। ,

তিনি বলেন, গত মিটিংয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ আলোচনায় উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে ৩ দিনের স্থলে ৪ দিন হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, দিল্লির মাওলানা সা’দ এর বাংলাদেশে আসা নিয়ে বিরোধের জেরে এবার বিশ্ব ইজতেমা পিছিয়ে দেওয়া হয়।