English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫১
সূত্র:

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাঞ্জেলিনা জোলি

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাঞ্জেলিনা জোলি

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে চার দিনের সফরে আসা হলিউডের অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন।   বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হবে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিন এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অ্যাঞ্জেলিনা জোলির। আলাদা এসব বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে।

এর আগে সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছান জোলি। এর পরপরই তিনি কক্সবাজারে যান। সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে শিশুদের সাথে সময় কাটান।