English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৪১
সূত্র:

প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকরা

প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকরা

একাদশ সংসদ নির্বাচনের আগে যেসব রাজনীতিকের সঙ্গে আওয়ামী সংলাপ করেছিলেন তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেখ হাসিনা শনিবার রাজনৈতিক নেতাদের সম্মানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ও চা-চক্রের আয়োজন করেন।

বিকেল ৪টার পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আজ শনিবার বিকেলে গণভবনের দক্ষিণ লনের সবুজ চত্বরে আয়োজিত চা-চক্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দেশের উন্নয়নের সঠিক লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সহযোগীতা চেয়েছেন । তিনি বলেন, আমরা শুধু চা-চক্রই করিনি, এখানে আমরা রাজনৈতিক ও বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেছি। আমাদের আতিথেয়তার ঘাটতি থাকলে সেটা আমরা হৃদয়ের উষ্ণতা দিয়ে পূরণ করার চেষ্টা করেছি।

সবাইকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এসেছেন, খোলামেলা আলোচনা করেছেন-এর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আশা করি প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে।

দেশ গঠনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময়ে তার দেওয়া অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করতে চান। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা চাই।

এ সময় নানা খাবারে আপ্যায়িত করা হয় অতিথিদের। ফুচকা, চটপটির জন্য আলাদা আলাদা টেবিল রাখা হয়। পিঠার টেবিলে ছিল পাটিসাপটা, ভাপা, চিতই, পুলি প্রভৃতি। ছিল বিভিন্ন ধরনের কাবাব, নানরুটি, পরোটা। এ ছাড়া নানা ধরনের শরবত, কফিও ছিল।