English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩১
সূত্র:

চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল

চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুভেচ্ছা বিনিময় ও চা চক্র অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের কেউ যাবেন না, এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে চিঠি নিয়ে গেছেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল।   শুক্রবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

প্রতিনিধি দলের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, আমরা চিঠি নিয়ে সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছি।২০ মিনিট ধরে অপেক্ষা করছি।তবে প্রধামন্ত্রীর কার্যালয়ে কেউ দেখা করতে আসেননি।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আগে যে ৭৬টি দলের সঙ্গে সরকার সংলাপ করেছে তাদের আবারও গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্টের কেউ যাবে না। ভোট ডাকাতির পর চা চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।